ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারগাঁওয়ে চেয়ারম্যান ও গন্ধর্ব্যপুর দক্ষিণে মেম্বারের পদ শূণ্য ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • ১২৪ Time View

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বারের (ইউপি সদস্য) পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী মিয়া ও ইউপি সদস্য মুনছুর আহমেদের মৃত্যুতে এ পদ দুইটি শূণ্য ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক হোছাইন। তিনি গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পদ দুইটি শুন্য ঘোষণা সংক্রান্ত তথ্য প্রকাশ করেন। এর আগে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুই ইসলাম গত ২৫ সেপ্টেম্বর পদসমূহ শূণ্য ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি জারি করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী মিয়া গত ২১ সেপ্টেম্বর এবং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মুনছুর আহমেদ গত ১৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে এ পদসমূহ শূণ্য ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাজারগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ¦ আব্দুল হাদী মিয়া ইউপি চেয়ারম্যান এবং একই দিনে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে মুনছুর আহমেদ ইউপি সদস্য নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়াই আমার লক্ষ্য-পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাসান মিয়াজী

রাজারগাঁওয়ে চেয়ারম্যান ও গন্ধর্ব্যপুর দক্ষিণে মেম্বারের পদ শূণ্য ঘোষণা

Update Time : ১০:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩