ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মায়ের সাথে অভিমান করে তরুণীর আত্মহত্যা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • 205

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জে মায়ের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে তামান্না আক্তার (১৮) নামে এক তরুণী। মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাতে বিষপানে গুরুতর আহত হয় সে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ওই দিন রাতে তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। আত্মহননকারী তরুণী তামান্না আক্তার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কোন্দ্রা গ্রামের আনারি বাড়ির মো. তাজুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মায়ের সাথে কথা কাটাকাটি হয় তামান্না আক্তারের। এক পর্যায়ে সে মায়ের সাথে অভিমান করে বিষপান করে চটপট করতে থাকে। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ সংবাদকর্মীদের জানান, তামান্না আক্তারের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে মায়ের সাথে অভিমান করে তরুণীর আত্মহত্যা

আপডেট : ১০:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩