ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১২:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ১১৪ Time View
 নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি ভার্সনে যাত্রা শুরু হয়েছে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ।
শনিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
শুরুতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মশিউর রহমান।
চলতি বছরের জানুয়ারি মাসে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিন শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে শ্রেণী কার্যক্রম বৃদ্ধি পাবে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মেজবাহ কবির, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনসহ সুধীজন।
চলতি শিক্ষাবর্ষে অধ্যয়নরত তিন শ্রেণীর শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রত্যকে তাদের পরিচয় এবং ভবিষ্যত জীবনের পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষার্থীরা।
খুবই মনোরম পরিবেশে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়াই আমার লক্ষ্য-পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাসান মিয়াজী

শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন

Update Time : ১২:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩