ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে কিশোর মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • 165

মতলব উত্তরে কিশোর মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত।

আরাফাত আল-আমিন :
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী, নারী ও শিশু নির্যাতন দমন, কিশোর গ্যাং এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হকের নেতৃত্বে জনসচেতনতামূলক র‍্যালিটি ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ছেংগারচর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় ওসি মো. রবিউল হক বলেন, সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ।এ ছাড়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা, পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসাসহ পুলিশের সেবা নিতে ৯৯৯ মোবাইল ফোনে যোগাযোগ করার আহ্বান জানান।

ওসি আরো বলেন, আমাদের জেলা পুলিশ সুপারের নির্দেশনা নারী নির্যাতন, ধর্ষন, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন ও মাদক সংশ্লিষ্টদের কোন ছাড় নেই। সে যে দলেরই হোক না কেন এবং নারী নির্যাতন, ধর্ষন, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন ও মাদক এর মত ঘটনা না ঘটে সে দিকে পুলিশের পাশাপাশি সকলের খেয়াল রাখতে হবে।

এ সময় ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বেনজির আহাম্মদ মুন্সি, মতলব উত্তর থানার পুলিশ সদস্য, এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মতলব উত্তরে কিশোর মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

আপডেট : ১০:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫