ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ইউপি সদস্য নুরজাহান বেগমের মাগফেরাত কামনায় দোয়া

প্রতিনিধির পাঠানো ছবি।

হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মরহুম নুরজাহান বেগমের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার (২২ জুলাই) সকালে ইউপি চেয়ারম্যান কার্যালয়ে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দোয়া-মাহফিল পরিচালনা করেন, হাফেজ মাওলানা মো. ফিরোজ হোসেন। এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, রায়চোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফেজ মো. রাশেদুল ইসলাম, মালিগাও সপ্রাবির সাবেক প্রধান শিক্ষক সরোয়ার আলম উপস্থিত ছিলেন।

এছাড়াও প্যানেল চেয়ারম্যান মো. আবদুর রশিদ ও মো. আতিকুর রহমান পাটওয়ারী, ইউপি সদস্য জামাল উদ্দিনসহ অন্যান্য ইউপি সদস্য, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নুরজাহান বেগম অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে ইউপি সদস্য নুরজাহান বেগমের মাগফেরাত কামনায় দোয়া

আপডেট : ১১:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫