কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন আইনগিরী গ্রামের অধিবাসী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেনের বাবা মরহুম আব্দুল জলিলের স্মরণে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
রবিবার আইনগিরী গ্রামের ডাক্তার বাড়িতে মরহুমের পরিবারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ মাস্টার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী কন্ট্রাকটার, সাধারণ সম্পাদক মোঃ আবু আব্দুল্লাহ নয়ন,উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন খোকন,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রধানসহ ধর্মপ্রাণ রোজাদার মুসল্লি ও এলাকার সাধারণ মানুষ অংশ গ্রহন করেন। পরে দেশ ও জাতির কল্যাণে, শান্তি অগ্রগতি ও মরহুম আব্দুল জলিলের স্মৃতি স্মরণ আত্মা মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য যে,বিশিষ্ট সমাজ সেবক আব্দুল জলিল (১৮ ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে সময় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮০ বছর । তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাত ১০ টায় জানাজা শেষে আইনগিরী গ্রামের ডাক্তার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥ 






















