ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় মরহুম আব্দুল জলিলের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন আইনগিরী গ্রামের অধিবাসী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেনের বাবা মরহুম আব্দুল জলিলের স্মরণে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

রবিবার আইনগিরী গ্রামের ডাক্তার বাড়িতে মরহুমের পরিবারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ মাস্টার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী কন্ট্রাকটার, সাধারণ সম্পাদক মোঃ আবু আব্দুল্লাহ নয়ন,উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন খোকন,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রধানসহ ধর্মপ্রাণ রোজাদার মুসল্লি ও এলাকার সাধারণ মানুষ অংশ গ্রহন করেন। পরে দেশ ও জাতির কল্যাণে, শান্তি অগ্রগতি ও মরহুম আব্দুল জলিলের স্মৃতি স্মরণ আত্মা মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য যে,বি‌শিষ্ট সমাজ সেবক আব্দুল জলিল (১৮ ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে সময় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮০ বছর । তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাত ১০ টায় জানাজা শেষে আইনগিরী গ্রামের ডাক্তার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদগঞ্জে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপি-এমপি সমর্থীত নেতাকর্মীদের সংঘর্ষ, ছুরিকাঘাতে বিএনপির কর্মী আহত

কচুয়ায় মরহুম আব্দুল জলিলের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

Update Time : ০৬:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬