ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পুলিশ-জনতার ওপেন হাউজ ডে, মাদক ও অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • 20

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাউছার আলম ভূঁইয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার শামসুল ইসলাম।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ১১ নং হাটিলা ইউনিয়নের আবু সুফিয়ান রানা, ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মহিন উদ্দীন মাঈনু, ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের,সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন এবং ২ নং বাকিলা ইউনিয়নের আব্দুল মতিন স্বপনসহ
সাগর ছাত্রদলের নেতা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মাদকদ্রব্যের বিস্তার ও ব্যবহার, ইভটিজিং, সামাজিক অপরাধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ব্যক্তিরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও অপরাধপ্রবণতার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকসেবন প্রতিরোধ, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখা, ইভটিজিং বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যকর ভূমিকা কামনা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মুকুব চাকমা ও থানার অফিসার ইনচার্জ মোঃ কাউছার আলম ভূঁইয়া উপস্থিত ব্যক্তিদের বক্তব্য ও সমস্যার বিষয়গুলো শোনেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এ জন্য পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সুসম্পর্ক, তথ্য আদান-প্রদান এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি

হাজীগঞ্জে পুলিশ-জনতার ওপেন হাউজ ডে, মাদক ও অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

আপডেট : ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬