ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমএস ডিগ্রি অর্জন করায় ডা. আরিফ উল হাসানকে শাহরাস্তি প্রেসক্লাবের সংবর্ধনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • 44

মাস্টার অব সার্জারি (এমএস) ইন গাইনি অ্যান্ড অবস ডিগ্রি অর্জন করায় শাহরাস্তি প্রেসক্লাবের সম্মানিত দাতা সদস্য ডা. মো. আরিফ উল হাসানকে সংবর্ধনা দিয়েছে শাহরাস্তি প্রেসক্লাব। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পপুলার হাসপাতালের কন্সালটেন্ট ডা. সাকিফ কায়সার ও মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের অ্যানেসথেসিওলজিস্ট ডা. এ কে এম আ. বাসেত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহসভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. আবু মুছা আল শিহাব।
সংবর্ধিত অতিথি ডা. আরিফ উল হাসান বলেন, আমি নিজেকে একজন সাংবাদিক পরিবারের লোক হিসেবে মনে করি। আপনাদের আন্তরিকতা আমি সবসময় মনে রাখবো। প্রেসক্লাবের যে কোন কাজে আমি সম্পৃক্ত থাকতে চাই। আমি আপনাদের একজন প্রেসক্লাবের পাশে রাখলে আমি নিজেকে ধন্য মনে করব।

প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল বলেন, যারা বিভিন্ন পর্যায়ে সফলতা অর্জনের মাধ্যমে শাহরাস্তি কে তুলে ধরবেন তাদের পাশে থাকবে শাহরাস্তি প্রেসক্লাব। গুণীজনদের সম্মানিত করতে এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করতে শাহরাস্তি প্রেসক্লাবের পক্ষ থেকে গুণীজন সম্মাননা করার উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি ডা. মো. আরিফ উল হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয়

এমএস ডিগ্রি অর্জন করায় ডা. আরিফ উল হাসানকে শাহরাস্তি প্রেসক্লাবের সংবর্ধনা

এমএস ডিগ্রি অর্জন করায় ডা. আরিফ উল হাসানকে শাহরাস্তি প্রেসক্লাবের সংবর্ধনা

আপডেট : ০৮:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬