ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোল বোমা হামলার অভিযোগ: পুলিশ বলছে ‘নাটক’

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • 33

হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্য সচিব মাহদী হাসান।

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে এ ধরনের হামলার কোনো আলামত পায়নি পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে হামলার অভিযোগ করেন মাহদী হাসান। তার দাবি, পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ ঘরের টিনের চালে দুটি ঢিলের মতো বস্তু এসে পড়ে। এর পরপরই সেখানে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে সন্দেহ করেন তিনি।

ফেসবুক লাইভে মাহদী তার চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যাওয়ার চিত্র দেখান। একই সঙ্গে মাটিতে পেট্রোলবোমার অংশ পড়ে আছে বলেও দাবি করেন।

মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’

তবে তার অভিযোগ নাকচ করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। তিনি জানান, ফেসবুক লাইভ দেখে ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।

ওসি বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।’

তিনি আরও জানান, মাহদী হাসানের বাড়ি থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে তার চাচা আনোয়ারের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। সেখানকার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এতে চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যায়।

ট্যাগস :
জনপ্রিয়

শাহরাস্তির ঠাকুর বাজারে ১২ তলাবিশিষ্ট ইউনিক টাওয়ার মার্কেটের শুভ উদ্বোধ

সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোল বোমা হামলার অভিযোগ: পুলিশ বলছে ‘নাটক’

আপডেট : ০৮:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬