ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবগঠিত জেলা যুবদলকে সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

  • সজীব খান:
  • আপডেট : ১০:২৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • 43

চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক বাহার গাজীসহ কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের নেতারা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম খান নজুর নেতৃত্বে নবগঠিত জেলা যুবদলের নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ গাজী, জিয়াউর রহমান টিটু, নজরুল ইসলাম বাবলু, জুলহাস আহমেদ জুয়েল, মহসিন খান ও হাসান আল রিয়াদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতারা।

তাঁরা নবগঠিত জেলা যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

ট্যাগস :
জনপ্রিয়

নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের নিজস্ব কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিল

নবগঠিত জেলা যুবদলকে সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

আপডেট : ১০:২৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬