ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাইভ শো চলাকালীন মারা গেলেন অভিনেত্রী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৪৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • 145

ছবি: সংগৃহীত

পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের ভয়াবহ হামলায় লাইভ শো চলাকালীন পলিনা মেনশিখ (৪০) নামক এক রাশিয়ান অভিনেত্রী নিহত হয়েছেন। সরাসরি অনুষ্ঠান চলাকালীন মঞ্চে পারফর্ম করার সময় এ হামলা করা হয়। যে থিয়েটারে পলিনা কাজ করতেন তারা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

রয়টার্স এর মতে, উভয় পক্ষের সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ১৯ নভেম্বর ওই এলাকায় ইউক্রেনীয় হামলাটি হয়। হামলার আগে মঞ্চে গান গাইছিলেন পলিনা মেনশিখ।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার একজন সামরিক তদন্তকারী বলেন, ইউক্রেনের সেনারা ফ্রন্টলাইন থেকে ৬০ কিলোমিটার দূরে দোনেৎস্ক অঞ্চলের কুমাচোভো নামে পরিচিত একটি গ্রামে হাইমার্স ক্ষেপণাস্ত্রের দ্বারা একটি স্কুল এবং সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালিয়েছে।

রুশপন্থি টেলিগ্রাম চ্যানেলের অযাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, রুশ সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি বাহিনী উদযাপন করছে। সেখানে সেনাদের সঙ্গে গিটার নিয়ে গান গাইছেন মেনশিখ।

গানের মাঝামাঝি বিল্ডিংটি হঠাৎ একটি বিস্ফোরণে কেঁপে ওঠে এবং লাইট নিভে যাওয়ার আগে জানালা ভেঙে যাওয়ার শব্দ শোনা যায়।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

লাইভ শো চলাকালীন মারা গেলেন অভিনেত্রী

আপডেট : ১২:৪৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩