ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ১৫ হাজার ছাড়িয়েছে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • 130

অনলাইন নিউজ ডেস্ক :

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নিহত হওয়ার সংখ্যা বেড়ে ১৫ হাজার ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের সরকারি তত্য দপ্তরের একজন মুখপাত্র গতকাল সোমবার একথা জানান। ওই মুখপাত্র আরও জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৫০টি শিশু এবং ৪ হাজার নারী রয়েছে।

গাজায় এখনো প্রায় ৭ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানান ওই মুখপাত্র। তাঁদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৪ হাজার ৭০০ জনের বেশি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

এর মধ্যে জেরুজালেমসহ ফিলিস্তিনের কয়েকটি জায়গায় আশ্রয়শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালানোর খবর এসেছে। হামলা হয়েছে গাজার হাসপাতালেও।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ১৫ হাজার ছাড়িয়েছে

আপডেট : ০৬:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩