ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার কিনে দেয়া লটারির টিকিটে ৪৩ কোটি টাকা পেলেন ছেলে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • 126

লটারিতে জেতা প্রথম পুরস্কারের প্রতীকী চেক হাতে স্টিভেন রিচার্ড। ছবি: প্রথম আলোর সৌজন্যে

বাবার সঙ্গে নাশতার টেবিলে বসেছিলেন স্টিভেন রিচার্ড। গল্প করতে করতে খাবার খাচ্ছিলেন বাবা ও ছেলে। হঠাৎ রিচার্ডকে একটি লটারির টিকিট দিয়ে তাঁর বাবা বলেন, ‘এটা আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার।’ সেই লটারি রিচার্ডের ভাগ্য খুলে দিয়েছে। লটারিতে ৪০ লাখ মার্কিন ডলার জিতেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা ৪৩ কোটি টাকার বেশি।

স্টিভেন রিচার্ড যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা। বাবার কাছ থেকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ১০ ডলার মূল্যের ওই লটারির টিকিট উপহার পান তিনি। কয়েক দিন আগে লটারির ড্র অনুষ্ঠিত হয়।

‘ম্যাসাচুসেটস স্টেট লটারি’র আয়োজক কর্তৃপক্ষকে রিচার্ড বলেন, বাবার কাছ থেকে উপহারটি পাওয়ার পর সেদিনই লটারির টিকিট ঘষে নম্বর বের করেন। এরপর নম্বর মিলিয়ে দেখে তিনি তো হতবাক। দেখেন, লটারির প্রথম পুরস্কার অর্থাৎ ৪০ লাখ ডলার জিতেছেন তিনি।

তবে প্রথম দফায় টিকিটের নম্বর মিলিয়েও বিশ্বাস করতে পারছিলেন না রিচার্ড। নিশ্চিত হওয়ার জন্য তিনি নিজের মুঠোফোনে ম্যাস লটারি নামের একটি অ্যাপের সাহায্য নেন। এই অ্যাপের মাধ্যমে কোনো লটারি জিতলে তার সঙ্গে মিলিয়ে দেখে সত্যতা নিশ্চিত হওয়া যায়। মুঠোফোন অ্যাপেও লটারির নম্বর পুরোপুরি মিলে যাওয়ার পর রিচার্ড নিশ্চিত হন যে এই ৪০ লাখ ডলারের দাবিদার তিনিই।

লটারি জেতার খবর সবার আগে স্ত্রীকে জানান রিচার্ড। এরপর ফোন করে বাবাকে জানান যে তাঁর উপহার দেওয়া লটারিতে তিনি বিপুল অর্থ জিতেছেন। রিচার্ড জানান, লটারিতে জেতা অর্থের একাংশ দিয়ে স্ত্রীকে নিয়ে তিনি ভ্রমণ করবেন। (প্রথম আলো)

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

বাবার কিনে দেয়া লটারির টিকিটে ৪৩ কোটি টাকা পেলেন ছেলে

আপডেট : ১১:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪