ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান পার্লামেন্ট চত্বর থেকে এমপিদের ২০ জোড়া জুতা চুরি

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ৮৪ Time View

পাকিস্তানে নিরাপত্তার চাদরে মোড়া পার্লামেন্ট চত্বর থেকে এমপিদের ২০ জোড়া জুতা চুরি হয়েছে! আর তার কারণে খালি পায়ে হেঁটে বাড়ি ফিরতে হলো তাদের!

সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে দেশটি। আর তার জেরে বিতর্কের ঝড় তৈরি হয়েছে সেখানে।

প্রশ্ন উঠছে, পার্লামেন্টে চত্বরের আঁটসাট নিরাপত্তা টপকে জুতাচোর ঢুকলো কীভাবে? এ ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে জানা যায়, গত শুক্রবার (১৯ এপ্রিল) পাকিস্তানের পার্লামেন্ট চত্বরে থাকা একটি মসজিদ থেকে ঘটেছে এই জুতা চুরির ঘটনা।

সেদিন দুপুরে জুমআর নামাজ পড়তে মসজিদে ঢুকেছিলেন সংসদ সদস্য, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা। কিন্তু নামাজ শেষে বের হতেই চোখ ছানাবড়া সবার। কারণ, কড়া নিরাপত্তায় ঘেরা পার্লামেন্ট চত্বরের মসজিদ থেকে অন্তত ২০ জোড়া জুতা গায়েব!

কীভাবে কী হলো কিছুই বুঝতে পারছিলেন না তারা। অনেক খোঁজাখুজির পরেও নিজেদের জুতা না পেয়ে বিকল্পের সন্ধানে ব্যস্ত হয়ে পড়েন সবাই। শেষমেষ খালি পায়েই ঘরে ফিরতে হয় অনেককে।

এই ঘটনা জানতে পেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। পার্লামেন্ট চত্বরে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি অনুসন্ধানে সূক্ষ্ম তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, জুতা চুরির সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা স্পষ্টতই অনুপস্থিত ছিলেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

স্পিকারের নির্দেশের পরিপ্রেক্ষিতে যুগ্ম সচিব অ্যাডমিন এবং সার্জেন্ট অ্যাট আর্মসকে ঘটনার তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

“হাজীগঞ্জের ঐতিহ্য ও উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন আধুনিক হাজীগঞ্জের রুপকার অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারি

পাকিস্তান পার্লামেন্ট চত্বর থেকে এমপিদের ২০ জোড়া জুতা চুরি

Update Time : ০৬:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪