ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ৪ কেজি গাঁজাসহ মাদকসহ কারবারি গ্রেপ্তার

চাঁদপুর লঞ্চঘাট থেকে ৪ কেজি গাঁজাসহ মো. মামুন হোসেন (২৬) নামে কারবারিকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। রবিবার (৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টায় লঞ্চঘাটের দ্বিতীয় পন্টুন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে সে গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। মামুন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত মফিজুর রহমান মিয়ার ছেলে।

সোমবার (৮ জুলাই) তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির।

তিনি বলেন, রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে লঞ্চঘাটের দ্বিতীয় পন্টুনে মামুনকে গ্রেপ্তার করেন। এ সময় তার সাথে থাকা ব্যাগের মধ্যে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চাঁদপুরে ৪ কেজি গাঁজাসহ মাদকসহ কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৭:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪