ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়া-গৌরিপুর সড়কে গাড়ি আটকে ডাকাতির চেষ্টা গাড়ির চাপায় ডাকাত সদস্য নিহত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 151

ছবি-সংগৃহিত।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া:
কচুয়া- গৌরিপুর আঞ্চলিক সড়কে মালবাহী গাড়ি চাপায় ডাকাতদলের সদস্য মহসিন (৩৮) নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার সময় ওই সড়কের শিমুলতলী এলাকায় ঢাকা থেকে মালবাহী পিকআপ অটোগাড়ির পার্টস নিয়ে কচুয়া আসার সময় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করে।

পিকআপ চালককে দেশীয় অস্ত্র দিয়ে কুপাতে গেলে গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে উল্টিয়ে ডাকাত সদস্য মহসিন(৩৮)’র শরীরের উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে ডাকাত সদস্য মহসিন মারা যায়। ডাকাতদলের সদস্য মহসিন পাশ্ববর্তী তিতাস থানার রগুনাথপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

এসময় কচুয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌছলে ডাকাতদলের সদস্যগন পালিয়ে যায়।থানা পুলিশ নিহত ডাকাত সদস্যকে কচুয়া থানায় নিয়ে আসে এবং লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করে।পিকাপ চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের মোতালেবের ছেলে লোকমান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

কচুয়া থানার ওসি এম আবদুল হালিম জানান , ডাকাতির ঘটনায় কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

কচুয়া-গৌরিপুর সড়কে গাড়ি আটকে ডাকাতির চেষ্টা গাড়ির চাপায় ডাকাত সদস্য নিহত

আপডেট : ১০:০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫