ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • 174

কচুয়ায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন করছেন ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরীসহ অন্যান্যরা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া:
কচুয়ায় “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি” এই প্রতিপাদ্য নিয়ে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

 মঙ্গলবার দুপুরে উপজেলা অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কমিটির আয়োজনে খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন,এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সোহেল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিমসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপকারভোগ কৃষক , সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কচুয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল জানান, কচুয়া উপজেলা খাদ্য গুদামে এবারের বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি ধরে ৮৯৮ টন সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্ব্বোচ ৩ টন অর্থাৎ ৭৫ মন ধান দিতে পারবেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

কচুয়ায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

আপডেট : ০৯:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫