ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় বাজারে কাঠ ফার্নিচার দোকানে আগুন দেওয়ার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১০:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১৩১ Time View

কচুয়া বাজারের পল্টন ময়দানের ব্রিজের উত্তর পাশে নাহিদ ফার্নিচার গ্যালারি মার্ট গোডাউনে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

গোডাউনের কর্মচারী আরিফুল ইসলাম ও শাহ জালাল জানান, প্রতিদিনের ন্যায় বুধবারে রাত ১১ টার সময় গোডাউনের কাজ বন্ধ করে ঘুমিয়ে পড়ি আমরা। রাত ১টার সময় হঠাৎ দোকানের পূর্ব পাশে প্রচন্ড ধোঁয়া দেখতে পেয়ে ঘুম থেকে উঠে ডাক চিৎকার শুরু করলে আশ-পাশের লোকজন ও বাজার ব্যবসায়ীরা পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। এতে দোকানের তৈরি করা ফার্নিচার, মূল্যবান কাঠ ও দোকানের একাংশ পড়ে ছাই হয়ে যায়।

গোডাউনের মালিক মোঃ হেলাল উদ্দিন বলেন,গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কেবা কাহারা পরিকল্পিত ভাবে আমার গোডাউনে আগুন লাগিয়ে দেয়। এতে আমার দোকানের ফার্নিচার ও মূল্যবান কাঠসহ প্রায় ৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানে বর্তমান তৈরি ফার্নিচারের ৫০ লক্ষ টাকার মালামাল রয়েছে। তিনি আরো বলেন, আমার এই গোডাউনে আরো ৩বার রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীদের সু-দৃষ্টি কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতলব উপজেলা কমিটি গঠন

কচুয়ায় বাজারে কাঠ ফার্নিচার দোকানে আগুন দেওয়ার অভিযোগ

Update Time : ১০:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫