ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে দিনমজুরকে পিটিয়ে আহত করলেন প্রভাবশালীরা

মতলবে বিএনপি নেতার হামলায় আহত দিনমজুর।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক দিনমজুরকে নৃশংসভাবে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা ও মোবাইল-টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আনোয়ার ভূঁইয়া এবং সাইদুর জামান টিপুর বিরুদ্ধে। তারা উভয়ে একটি দলের প্রভাবশালী নেতা।

এ ঘটনায় দিনমজুর কামাল সোমবার (৩০ জুন) ৫ জনকে বিবাদী করে চাঁদপুর সেনা ক্যাম্প ও মতলব দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাড়ৈগাঁও দিনমজুর কামালের গ্রামের নিজ বাড়ির উঠানে তাকে পরিকল্পিতভাবে হামলার শিকার হয়।

আরো জানা যায়, কামালের ভোগদখলীয় জমির বাঁশঝাড় থেকে অভিযুক্তরা প্রায় ২০টি বাঁশ কেটে নেয়। এ বিষয়ে জানতে চাইলে টিপুর ইন্ধনে আনোয়ার ভূঁইয়া কাঠের রোল দিয়ে বেধড়ক মারধর করে এবং পরে এক পর্যায়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়।

এরপর ঘটনাস্থলে হাজির হয় টিপু, নবী হোসেন, দুলাল ও রানা। তারা সবাই মিলে কামালকে কিল, ঘুষি ও লাথি মারে। অভিযুক্ত দুলাল তার মোবাইল ফোন ও রানা তার পকেটে থাকা রড, সিমেন্ট ও টিন কেনার জন্য সংরক্ষিত ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

কামালের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কামাল বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

দিনমজুর কামাল বলেন, আমি দিনমজুর মানুষ। জমি নিয়ে মামলা চলতেছে। কিন্তু তারা প্রভাব খাটিয়ে আমার ওপর হামলা চালিয়েছে। এখন আমি চলাফেরা করতে পারছি না। আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা হুমকি দিয়েছে, মামলা করলে আমাকে গ্রাম ছাড়তে হবে।

তিনি কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই। আনোয়ার ভূঁইয়া ও টিপুর অত্যাচারে এলাকাবাসীও অতিষ্ঠ হয়ে পড়েছে। এদের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ আছে, কেউ মুখ খুলতে সাহস পায় না।

অভিযুক্ত আনোয়ার ভূঁইয়া বলেন, আমাদের মধ্যে সম্পত্তিগত বিরোধ রয়েছে। ঘটনাটি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মতলবে দিনমজুরকে পিটিয়ে আহত করলেন প্রভাবশালীরা

আপডেট : ০৯:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫