ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 141

প্রতিনিধির পাঠানো ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি বাগান থেকে হাসানুর রহমান (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার নোয়াগাঁও গ্রামের তপদার বাড়ির শাহ আলমের পোল্ট্রি মুরগির খামারের পাশে সুপারির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসানুর রহমান একই গ্রামের খোকন মিজির ছেলে। তিনি ৩ সন্তানের জনক ছিলেন।

মৃতের ভাই শরীফ হোসেন ও বোন কুলছুমা বেগম বলেন, গত কয়েকদিন আগে স্থানীয় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই বাড়ির লোকজন দলবল নিয়ে এসে আমার ভাইকে মারধর করেছে ও হত্যার হুমকি দিয়েছে। বৃহস্পতিবার রাতে আমার ভাই বাড়ি থেকে বের হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর খবর পেয়েছি আমার ভাইয়ের মরদেহ সুপারির বাগানে পড়ে আছে। আমার ভাইকে হত্যা করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, শুক্রবার বিকেলে সুপারি বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ফরিদগঞ্জে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আপডেট : ০৮:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫