ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি অব্যাহত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • 126

 নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো কচুয়ায় পরিবারকল্যাণ কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়।
‎

কর্মবিরতি বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনার পরিদর্শক মোঃ ইউসুফ আলী, পরিবার কল্যাণ পরিদর্শক সমীর চন্দ্র রায়,পরিবার কল্যাণ সহকারী হাওয়া আক্তার, পরিবার পরিকল্পনার পরিদর্শক প্রলয় সূত্রধর, পরিবার কল্যাণ পরিদর্শক বিশ্বনাথ দাস, পরিবার কল্যাণ পরিদর্শিকা মরিয়ম আক্তার প্রমুখ।
‎

পরিবারকল্যাণ কর্মীরা দাবি করে বলেন, প্রসূতি স্বাস্থ্যসেবা,কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ মাঠ কর্মচারীরা দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেতে বঞ্চিত। ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাই প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুশিয়ারি দেন তারা।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

কচুয়ায় পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি অব্যাহত

আপডেট : ০৯:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫