ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৩৫ Time View

যথাযোগ্য মর্যাদায় শাহরাস্তিতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপদ্ধনীর  পর উপজেলা বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম’সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

উপজেলা  আইসিটি অফিসার মোহাম্মদ শাহজাহান এর  পরিচালনায় প্রশস্ত প্রর্পণ করেন   উপজেলা পরিষদ, পৌরসভা, থানা, ফায়ার সার্ভিস,  শাহরাস্তি  প্রেসক্লাব,  পল্লী বিদ্যুৎ সমিতি- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,  ’সহ বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন লোকজন পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়।মঙ্গলবার সকাল বেলায় উপজেলা পরিষদ চত্বরে  আনুষ্ঠানিকভাবে জাতীয়পতাকাউত্তোলন  কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন ।

এসময় তিনি ও শাহরাস্তি   থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল ইসলাম  বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গালর্স গাইড,  ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন।বাংলাদেশ পুলিশ ফায়ার সার্ভিস এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন, বালক-বালিকাদের ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

সকাল ১১টায় স্বাধীনতা যুদ্ধের বীরমুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধণা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে উপজেলা পরিষদ একাদশ ও শাহরাস্তি  পৌরসভা একাদশের প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

এ ছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় স্ব-স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। উপজেলা চত্ত্বরে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে হাত-পা বাঁধাবস্থায় উদ্ধার

শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

Update Time : ১০:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫