ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদক ও সন্ত্রাসীদের ভোট আমার প্রয়োজন নেই, সাধারণ জনগন আমাকে ধানের শীষে ভোট দিবে-ড. আনম এহছানুল হক মিলন

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২ Time View

কচুয়ার নুরপুরে পথসভায় বক্তব্য রাখছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় বিএনপির প্রার্থী এহছানুল হক মিলনের পথসভায় ভোটারদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। পথসভায় অংশ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পুরুষ ভোটারদের পাশা-পাশি নারী ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থী ড. আনম এহছানুল হক মিলন।

মঙ্গলবার দিনব্যাপী গোহট উত্তর ইউনিয়নের নুরপুর, আইনগীরি, মিয়ারবাজার, বুরগী, পালগিরি গ্রাম সহ ওই ইউনিয়নের ১০টি পয়েন্টে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিমিয় করেন তিনি।

এসময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা শুনেন ভোটারদের কাছ থেকে। নুরপুর বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য প্রদান কালে তিনি বলেন, জামায়াত যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এদেশ আফগানিন্তান হয়ে যাবে। কওমী জামায়াতকে বিশ্বাস করতে পারে না। কওমীরা বিএনপিকে আমাকে বিশ্বাস করে। সাধারণ জনগন মনে করে মিলন এমপি হলে কচুয়ায় শান্তি আসবে। মাদক চাঁদাবাজি ও সন্ত্রাসীদের ভোট আমার প্রয়োজন নেই। সাধারণ জনগন আমাকে ধানের শীষে ভোট দিবে।

এসময় সাধারণ জনগনের মাঝে একধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এসময় ভোটারদের মুখে স্লোগান শুনা যায়-মিলন ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই। ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিলে কচুয়ার জনগনের ভাগ্যের পরিবর্তন ঘটবে। দল মত নির্বশেষে সাধারণ ভোটারদের উপস্থিতি প্রমাণ করে ধানের শীষে প্রার্থী ড. মিলন এগিয়ে।

এসময় উপজেলা বিএনপির প্রধান স্বমন্বয়ক শাহজালাল প্রধান, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সহ-সভাপতি আজিজ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি নয়নসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ভোটারগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুরে সক্রিয় হয়ে উঠছে অপরাধী চক্র

মাদক ও সন্ত্রাসীদের ভোট আমার প্রয়োজন নেই, সাধারণ জনগন আমাকে ধানের শীষে ভোট দিবে-ড. আনম এহছানুল হক মিলন

Update Time : ১১:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬