ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাদলা ইউনিয়নে মিছিল ও গণসংযোগ 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 307

Oplus_131072

আসন্ন ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে বিজয়ী করার লক্ষ্যে মিছিল ও গনসংযোগ করেছেন উপজেলার কাদলা ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে ওই ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে মিছিলটি শুরু হয়ে শাসনখোলা, আয়মা ও মুরাদপুর হয়ে চৌমুহনী বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিএম কাউছার হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি জাকির হোসেন মেম্বার, ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এমরান, মোস্তফা কামাল গেনু, উপজেলা প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্সী প্রমুখ।
গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একজন জনবান্ধব ও ত্যাগী নেতা। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় নেতারা আরও বলেন, কাদলা ইউনিয়নে ১, ২ ও ৩নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা কর্মসূচি আরও জোরদার করা হবে।
এ সময় মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা যুবদল নেতা মজিব তালুকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক বেপারী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জহিরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুন বেপারী, প্রবাসী নেতা আব্দুর রহিম, মুরারউদ্দিন কাউসার হোসেনসহ ওই ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

কচুয়ায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাদলা ইউনিয়নে মিছিল ও গণসংযোগ 

আপডেট : ১১:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬