পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে কচুয়ায় বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় মূল্য তালিকা-ওজন ঠিক না থাকায় ৪ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির বলেন,ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা এবং ওজন ঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানে পরিমিত মুনাফায় ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।’ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আহসান উল্লাহ, কচুয়া থানার পুলিশ ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: 






















