ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মের ভুল ব্যাখ্যা রোধে আলেম-ওলামাদের এগিয়ে আসতে হবে-ইঞ্জি. মো. মমিনুল হক এমপি

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তিতে জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মান্নান পাটোয়ারীর উদ্যোগে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মো. মমিনুল হকের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মো. মমিনুল হক বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না। ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে আলেম-ওলামাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সবকিছুই মহান আল্লাহর হাতে। আমরা একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার মাদক, ইভটিজিং ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সমাজে কোনো ধরনের বৈষম্য আমরা চাই না। ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে তুলে ধরতে হবে, যাতে কেউ ভুল ব্যাখ্যা দিয়ে ব্যক্তিগত ফায়দা হাসিল করতে না পারে।

ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, আমরা নির্বাচনে অনেক টাকা খরচ করতে পারি, কিন্তু আবদুল মান্নান পাটোয়ারীর মতো মাদ্রাসা নির্মাণ করতে পারি না। তাই সমাজের সচ্ছল মানুষদের ধর্মীয় শিক্ষা বিস্তারে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় এগিয়ে আসা উচিত।

আলহাজ্ব আবদুল মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা ছানাউর রহমান পাটোয়ারী মেশকাত, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, যুবদল নেতা ইকবাল হোসেন এবং ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ধর্মের ভুল ব্যাখ্যা রোধে আলেম-ওলামাদের এগিয়ে আসতে হবে-ইঞ্জি. মো. মমিনুল হক এমপি

ধর্মের ভুল ব্যাখ্যা রোধে আলেম-ওলামাদের এগিয়ে আসতে হবে-ইঞ্জি. মো. মমিনুল হক এমপি

Update Time : ১১:২৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬