ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত 

ছবি-ত্রিনদী

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ৮২নং নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের পুরো প্রাঙ্গণ। শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল নাহার বেবী।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানে আহ্বায়ক ইসমাইল জাবি উল্লাহ সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা লেখক, কলামিস্ট শরিফুল হক শাহজীর পরিচালনায় অনুষ্ঠানে দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। একে অপরের সঙ্গে কুশল বিনিময় এবং স্মৃতিরোমন্থনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। পুরোনো বিদ্যালয়ে ফিরে সবাই যেন হারিয়ে যাওয়া কৈশোরের স্মৃতি নতুন করে ফিরে পান এবং পুরোনো বন্ধুত্বে আবারও প্রাণ ফিরে আসে।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য, শিক্ষকদের সম্মাননা প্রদান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজন দিনব্যাপী খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, বন্ধুত্বের মধ্যে ফটো শেয়ার, বন্ধুত্বের মধ্যে একে অপরের মধ্যে তাদের জীবনের দুঃখ সুখের আলাপ আলোচনা, হাসি আড্ডায় মেতে উঠে।‎ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরফুদ্দিন মিঞা, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম মৃধা,বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ ভান্ডারী,রহিমানাগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সাক্কু,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,উপজেলা বিএনপির সদস্য মোঃ আনোয়ার হোসেন,নাউলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মাসুদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক বাবুল সরকার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল হক শাহজী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উপজেলা বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক জাকির হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন, উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মামুন মিয়াজী, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, এলাকার গুণীজন,রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, এলাকার গুণীজন ও বিভিন্ন অতিথিকে সংবর্ধনা প্রদান করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত 

কচুয়ায় নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত 

Update Time : ১০:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬