কচুয়া উপজেলায় মাইজভান্ডারী মাহফিলের চাঁদা কালেকশন সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার সময় ওই গ্রামের পাটওয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কড়াইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগামী ৩ অক্টোবর শুক্রবার মাইজভান্ডারী মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছিল। এরই অংশ হিসেবে বুধবার সকাল প্রায় ১১টার দিকে আয়োজক কমিটির সদস্যরা ঢাকঢোলসহ বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করছিলেন। এসময় তারা নোয়াগাঁও গ্রামের পাটোয়ারী বাড়িতে গেলে প্রবাসী আব্দুল হালিমের কাছ থেকে চাঁদা গ্রহণ না করার সিদ্ধান্ত জানানো হয়। এ নিয়ে হালিমের সঙ্গে আয়োজকদের বাকবিতণ্ডা সৃষ্টি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ করে আব্দুল হালিম পাটোয়ারী জানান, আয়োজক কমিটির সদস্যরা তার কাছ থেকে চাঁদা গ্রহণে অস্বীকৃতি জানালে তিনি এর কারণ জানতে চান। এ সময় তাকে গালিগালাজ ও মারধর করা হয়, ফলে তিনি আহত হন। অন্যদিকে, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা তোফাজ্জল হোসেন দাবি করেন, আব্দুল হালিমের বিরুদ্ধে পূর্ব থেকে বিভিন্ন বির্তকিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্ত অনুযায়ী তার কাছ থেকে চাঁদা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে হালিম আয়োজকদের ওপর হামলা চালান। এতে সোহাগ নামে একজন আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন
Reporter Name 





















