ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে নারীর পেটের ৮ কেজি টিউমার অপসারণ

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারটি পরিচালনা করেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান।

হাসপাতাল সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার এক গ্রামের ৪৫ বছর বয়সী এক নারী (ছদ্মনাম: শাহীন বেগম) গত তিন থেকে চার মাস ধরে পেটে অস্বাভাবিক ভার ও ব্যথা অনুভব করছিলেন। প্রাথমিকভাবে আলট্রাসনোগ্রাফিতে পেটে তরল থাকার ধারণা পাওয়া গেলেও পরবর্তী সময়ে সিটি স্ক্যানে টিউমারের উপস্থিতি নিশ্চিত হয়।
পরে শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। অস্ত্রোপচারের সময় টিউমারের আকার দেখে চিকিৎসকেরা বিস্মিত হন।

অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. মো. আরিফ উল হাসান বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর পেটে টিউমার শনাক্ত করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে। রোগী বর্তমানে পর্যবেক্ষণে আছেন।

ওই নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, রোগীকে সরাসরি না দেখে এবং পূর্ণাঙ্গ কেস হিস্ট্রি ছাড়া এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে ৮ কেজির বেশি ওজনের টিউমার একটি বড় বিষয়।

স্থানীয়ভাবে এ ঘটনাকে ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, মফস্বল এলাকায় জটিল অস্ত্রোপচারে দক্ষতার কারণে ডা. মো. আরিফ উল হাসান ইতোমধ্যে আলোচিত। ২০২৪ সালের এপ্রিল মাসে এক ব্যক্তির পায়ুপথে ঢুকে যাওয়া ৬ ইঞ্চি আকারের একটি ডাব অপারেশন ছাড়াই বের করে এনে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আপনাদের সহযোগিতায় বাঁচবে শিশু মাহা আক্তার

শাহরাস্তিতে নারীর পেটের ৮ কেজি টিউমার অপসারণ

Update Time : ১০:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬