ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটের মেধা তালিকায় রামপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মাহফুজুর রহমান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • 328

মাহফুজুর রহমান

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ভর্তি পরীক্ষার মেধা তালিকায় স্থান অর্জন করেছেন হাজীগঞ্জের কৃতি শিক্ষার্থী মাহফুজুর রহমান। তিনি রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETE) বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।

মাহফুজুর রহমান রামপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। স্কুলজীবনে তার রোল নম্বর ছিল ০২। পরবর্তীতে তিনি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন (ভর্তি রোল: ৪০২১)।

তিনি হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচো দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মিজানুর রহমান একজন ব্যবসায়ী এবং মাতা ফাতেমা আক্তার রামপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক।

নিজের এই সাফল্য সম্পর্কে মাহফুজুর রহমান বলেন, “আলহামদুলিল্লাহ। জীবনে এই প্রথমবার মনে হলো যে কিছু একটা অর্জন করেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আরেকটা কথা—চান্স পাওয়া বা না পাওয়া সব উপর থেকেই নির্ধারিত হয়, কিন্তু চেষ্টা আমাদের হাতে। তাই নিজের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং পরিশ্রম করলে সফলতা আসবেই।”

জুনিয়রদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “হতাশ হওয়া যাবে না। সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়, তিনি ভালো জানেন। তোমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”
মাহফুজুর রহমানের এই গৌরবময় অর্জনে তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। তার বর্তমান ঠিকানা রামপুর, হাজীগঞ্জ এবং স্থায়ী ঠিকানা সোকদিরামপুর, হাজীগঞ্জ।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

রুয়েটের মেধা তালিকায় রামপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মাহফুজুর রহমান

আপডেট : ১১:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬