ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে মানব সেবা সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

ছবি-ত্রিনদী

চাঁদপুরের ফরিদগঞ্জের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো সামাজিক সংগঠন ‘মানব সেবা সংস্থা (এইচএসও)’ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উপলক্ষে এলাকার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শ্রেণি ভিত্তিক মেধা সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়।
গত ১১ এপ্রিল শনিবার দিনব্যাপী এই মেধা সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাজ্জাদ সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় স্কুল প্রাঙ্গণ।
এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন, বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, মানব সেবা সংস্থার উপদেষ্টা মো. শরীফ হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মূলপাড়া সামসুদ্দিন খান কারিগরী ও বাণিজ্য কলেজের অধ্যক্ষ মো. হায়দার আলী, বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসাবিধ ডাঃ ওমর ফারুক, মূলপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক েেমা. সেলিম মিজি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ২নং শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের পাঁচ বছরের পথচলার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ আগামীতে আরও বড় পরিসরে করার আহ্বান জানান। বক্তব্য শেষে তাঁরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে মো. মোস্তফা তালুকদার, হাসিনা আক্তার, মনির হোসেন, ফরিদা ইয়াসমিন, মো. মহসিন তালুকদার, রাবেয়া আক্তার, জয়নব আখতার, মো. আলমগীর হোসেন, মো. সাহাদাত হোসেন, তাছলিমা আক্তার ছিদ্দিকা, খালেদা আক্তার, মোসাম্মৎ তাছলিমা আক্তার, পারভীন আক্তার ও দিলরুবা খানম।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আমিন আহমেদ, সহ-সভাপতি মাইনউদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক আকলিমা আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ পিন্টু সাংগঠনিক সম্পাদক অন্তর চন্দ্র, , প্রচার সম্পাদক রনি দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মো. তারেক, সাবেক সহ-সভাপতি আরমিন মজুমদার, সদস্য তানিশা আক্তার, তনু হোসেন, জিহাদী ইকরাম, রায়হান, নুরমিন আক্তার ও আমেন আক্তার উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের হত্যার সন্দেহ

ফরিদগঞ্জে মানব সেবা সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

Update Time : ০৯:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬