ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি পৌর  প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি: ১জন বরখাস্ত, সহযোগীর ১০ হাজার টাকা জরিমানা

ছবি-ত্রিনদী

শাহরাস্তি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে পৌরসভার কর্মচারী মাইদুলকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে  তার সহযোগী  উপজেলা সদরে অবস্থিত সামিয়া টেলিকমের স্বত্বাধিকারী আবু সায়েমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন এই রায় দেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌরসভার কর্মচারী মাইদুল ও আবু সায়েম পৌর প্রশাসকের স্বাক্ষর জাল করে জালিয়াতির মাধ্যমে  অর্থের বিনিময়ে জন্ম সনদ ও নাগরিক সনদ বিতরণ করে আসছে।   বিষয়টি প্রশাসনের নজরে আসলে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে অবস্থিত সামিয়া টেলিকম সিলগালা করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে এ রায় দেয়া হয়।
পৌর প্রশাসক শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন জানান, এ ঘটনার সাথে সম্পৃক্ত অন্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পৌর সভায় বিভিন্ন সনদে অনেকেই জাল- জালিয়াতির সাথে জড়িত রয়েছে মর্মে অভিযোগ রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে শান্তিপূর্ণভাবে শেষ হলো এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন, অনুপস্থিত ৭১ জন

শাহরাস্তি পৌর  প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি: ১জন বরখাস্ত, সহযোগীর ১০ হাজার টাকা জরিমানা

Update Time : ১১:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬