ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ইয়াবা’সহ আটক দুই মাদক কারবারি

ছবি-ত্রিনদী

শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার শাহরাস্তি পৌরসভাধীন পূর্ব উপলতা সাকিনস্থ মেহের ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি শেখ ফরিদ(২৮) জামালপুর জেলার মেলান্দহ থানার দিলালের পাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। অপর মাদক কারবারি মো. সরোয়ার (২৮) শাহরাস্তি পৌরসভাধীন পূর্ব উপলতা এলাকার মৃত মো. আলীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি পৌরসভাধীন ৫নং ওয়ার্ড পূর্ব উপলতা সাকিনস্থ মেহের ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মো. খায়রুল আলম, সহকারী উপ-পরিদর্শক মো. শহীদুল্লাহ ও এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্স।
এসময় কলেজের পূর্ব পাশে খান মার্কেটের সামনে সন্দেহভাজন শেখ ফরিদকে তল্লাশী করা হলে তার কাছ থেকে ২১ পিস ও সরোয়ারের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শাহরাস্তিতে ইয়াবা’সহ আটক দুই মাদক কারবারি

আপডেট : ১১:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬