ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়ানো ব্যক্তিদের বিচারের দাবিতে কচুয়ার পৌর বিএনপি’র সংবাদ সম্মেলন

ছবি-ত্রিনদী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও কচুয়ার সংসদ সদস্য ড.আনম এহছানুল হক মিলনের সংসদ নির্বাচনকালীন একটি বক্তব্যকে এডিটিং করে খন্ড ভিডিও বানিয়ে ফেক আইডি খুলে ফেসবুক ও মিথ্যা অপ-প্রচার করে গুজব রটানোর ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপি ও সহযোগী সংগঠন। গতকাল বৃস্পতিবার সকালে কচুয়া বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের কে নিয়ে সংবাদ সম্মেলন করেন।

এসময় সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটওয়ারী লিখিত বক্তব্যে বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সারাদেশব্যাপী নিরলসভাবে কাজ করছেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রী শিক্ষার কার্যক্রম নিয়ে বাংলাদেশসহ আন্তর্জাতিক ভাবে ব্যাপক সুনাম অর্জন করেছেন। মন্ত্রীর এই সাফল্য অর্জন দেখে জাতীয় ও স্থানীয় একটি কুচক্রী মহল উনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি প্রচারণার বক্তব্য ‘নামাজ, রোজা, হজ্জ, যাকাত ছাড়া বেহেস্তে যাওয়া যাবে না’ এমন একটি পুরনো বক্তব্যকে এডিট (কাট-সাট) করে বিভিন্ন ফেক আইডি খুলে মিথ্যা অপ-প্রচার ও গুজব ছড়ানো হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয়। এই অপ-প্রচারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, এই ধরনের ফেক আইডি গুলো তদন্তের মাধ্যমে সনাক্তের পাশাপাশি ওই আইডি ব্যবহারকারীকে দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে এ ঘটনায় ওই আইডির বিরুদ্ধে উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুর নবী সুমন বাদী হয়ে মঙ্গলবার কচুয়া থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। যার নং-১৫১৯ তারিখ-২৮/০৪/২০২৬ইং।

এসময় পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা তরিকুল ইসলাম,উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুর নবী সুমন, পৌর বিএনপি’র প্রচার সম্পাদক আবু বক্কর, উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতা মোজাম্মেল হোসেন মজুমদার প্রমুখ। এ সময় পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে ১৫জন কিশোরগ্যাংয়ের সদস্য আটক করেছে পুলিশ

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়ানো ব্যক্তিদের বিচারের দাবিতে কচুয়ার পৌর বিএনপি’র সংবাদ সম্মেলন

Update Time : ০৮:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬