ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস পালন

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (১ মে ) দুপুর ২টায় উপজেলা সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শ্রমিক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শাহরাস্তি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর ঠাকুরবাজার এলাকায় এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান প্রদান করেন।

র‌্যালি শেষে উত্তর ঠাকুরবাজারে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তিনি বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। শ্রমিকদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁদপুর জেলার সহ-সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা শাহ আলম। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি নিশ্চিত এবং কর্মক্ষেত্রে শোষণ-নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শমিকদের বেতন ২৫ হাজার টাকা করতে হবে। যাতে করে তারা তাদের পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারেন।

শাহরাস্তি উপজেলা সভাপতি প্রভাষক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং পৌরসভা সভাপতি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলার উপদেষ্টা ডাঃ আবুল বাশার, মাষ্টার সালাউদ্দিন, ডাঃ জাকির হোসাইন, আবদুল আউয়াল, মাওলানা শাহ জালাল, শ্রমিক নেতা আমান উল্লাহ, শহীদ উল্লাহ ও মাওলানা হেদায়েতুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশব্যাপী র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালনের কর্মসূচি গ্রহণ করে থাকে ।

সমাবেশে শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষকদের খুব শীঘ্রই নিয়োগ প্রদান শুরু হবে-শিক্ষামন্ত্রী

শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস পালন

Update Time : ১০:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬