মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমণ এবং হাজীগঞ্জ পাইলট হাইস্কুল মাঠে জনসমাবেশে ভাষণ দেয়াকে স্বাগত জানাই। এই উপলক্ষ্যে দুটি জনবান্ধব ও জনগুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপণ করছি।
আশা করছি, প্রস্তাবনা দুটি বাস্তবায়নে এবং প্রয়োজনীয় বরাদ্দ মঞ্জুর করতে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুমিনুল হক মহোদয় বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোছরে আনবেন।
হাজীগঞ্জ শহরের মুল অংশের যানজট নিরসনে শহরের উত্তরে রেললাইন ঘেঁসে বাইপাস সড়ক নির্মাণ করা যেতে পারে। আর দক্ষিণে ডাকাতিয়া নদীর তিরঘেঁষে ওয়াকওয়ে নির্মাণসহ ছোট যানচলাচল উপযোগী সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া যেতে পারে। অপরদিকে হাজীগঞ্জ বাজারের হকারদের পুনর্বাসনে পৌর হকার্স মার্কেটটিকে বৃহত আকারে বহুতল ভবনে রূপান্তর করার উদ্যোগ নেয়া যেতে পারে।
প্রস্তাবনার প্রথম অংশ হলো- আলীগঞ্জ ব্রিজের পশ্চিম পাশ থেকে উত্তরের দিকে রেল লাইন ঘেঁষে মিঠানিয়া খাল হয়ে মিঠানিয়া পুলের পশ্চিম পাশ পর্যন্ত এই বাইপাস সড়ক নির্মাণ করা যেতে পারে। এতে বাজারের ওপর ভারি যানবাহনের চাপ কমবে। তবে বাইপাস সড়কে যাত্রাবিরতির স্থান নির্ধারণ এবং মূল শহরের সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ করা গেলে মানুষের যাতায়াত এবং পণ্যবাহী পরিবহণের চলাচল সহজ হবে।
প্রস্তাবনার দ্বিতীয় অংশ হলো- আলীগঞ্জ ব্রিজের পশ্চিম পাড় থেকে ডাকাতিয়া নদীর পাড়ঘেঁষে বলাখাল-রামচন্দ্রপুর ব্রিজ পর্যন্ত ওয়াকওয়েসহ ছোট যান (সিএনজিচালিত, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান) চলাচল উপযোগী একটি বাইপাস সড়ক নির্মাণ করা যেতে পারে।
প্রস্তাবনার তৃতীয় অংশ হলো- বর্তমান পৌর হকার্স মার্কেটের জায়গাটিতে বড় আকারে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা। নিচতলায় মাছ-মাংস, তরকারী এবং ফলের দোকান ও আড়তের জন্য বরাদ্দ রেখে দ্বিতীয় তলা থেকে বিভিন্ন পণ্যভিত্তিক মার্কেট চালুর ব্যবস্থা করা। এতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ভাসমান হকার পুনর্বাসনেও সহজ হবে। একইসঙ্গে বড় আকারের কমিউনিটি বা কনভেনশন সেন্টার তৈরি করা যেতে পারে। যাতে পৌরবাসী বিয়েসহ যেকোনো অনুষ্ঠানে স্বল্প ভাড়ায় তা ব্যবহার করতে পারে।
আশা করছি, হাজীগঞ্জ শহরের উত্তর ও দক্ষিণ দিকে রেললাইন ঘেঁষে বাইপাস, ডাকাতিয়া নদীর তিরঘেঁষে ওয়ার্কওয়েসহ ছোট যান চলাচল উপযোগী সড়ক নির্মাণ করা গেলে যানজট নিরসন হওয়ার পাশাপাশি শহরের শ্রীবৃদ্ধিও ঘটবে। অবসরে হাটা-চলা ও বিনোদন স্পট পাবে শহরবাসী।
আন্তরিক ধন্যবাদান্তে
জাকির মজুমদার
মেয়র পদ প্রার্থী
হাজীগঞ্জ পৌরসভা, হাজীগঞ্জ, চাঁদপুর।
Reporter Name 
























