ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে শিশুর নিজ হাতে আঁকা মায়ের ছবি উপহার নিলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৫৮ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজ হাতে আঁকা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি উপহার দিয়ে দোয়া ও স্নেহে সিক্ত হয়েছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শেখ সামিহা শেহতাজ সুবহা

শাহরাস্তি উপজেলার উয়ারুকে খোর্দ্দ হতে শৈলখালী পর্যন্ত খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে ব্যতিক্রমধর্মী এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজ হাতে আঁকা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি উপহার দিয়ে দোয়া ও স্নেহে সিক্ত হয়েছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শেখ সামিহা শেহতাজ সুবহা (১০)।

গত শনিবার (১৬ মে) উয়ারুক এলাকায় আয়োজিত খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানের একপর্যায়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, ১০ বছর বয়সী সুবহা নিজের আগ্রহ ও ভালোবাসা থেকে বেগম খালেদা জিয়ার একটি প্রতিকৃতি অঙ্কন করে অনুষ্ঠানে নিয়ে আসে এবং সেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেয়।

সুবহার পরিবার সূত্রে জানা যায়, ছবিটি আঁকার বিষয়ে তাকে কেউ উৎসাহ বা নির্দেশ দেয়নি। সম্পূর্ণ নিজের অনুভূতি থেকেই সে ছবিটি অঙ্কন করে। প্রধানমন্ত্রীকে ছবিটি দেওয়ার সময় সুবহা বলে, আমি বেগম খালেদা জিয়াকে অনেক পছন্দ করি। সেই সঙ্গে আপনাকেও এবং জাইমা রহমানকেও ভালো লাগে। তাই নিজের মন থেকে ছবিটি এঁকেছি।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুটির নাম জিজ্ঞেস করেন এবং তার মাথায় হাত বুলিয়ে স্নেহ প্রকাশ করেন। তিনি সুবহার জন্য দোয়া ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “জীবনে অনেক বড় হও।” পরে নিরাপত্তা সংশ্লিষ্ট সদস্যদের মাধ্যমে শিশুটির জন্য শুভেচ্ছা উপহার, পানি ও চকলেট পাঠানো হয়।

সুবহার পিতা শেখ বেলায়েত হোসেন সেলিম জেলা বিএনপির সদস্য ও শাহরাস্তি পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক। তার মা পারভিন সুলতানা লাভলী নিজমেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মসূচির আনুষ্ঠানিকতার মাঝেও একটি শিশুর সরল ভালোবাসা ও সম্মান প্রদর্শনের ঘটনাটি অনুষ্ঠানে উপস্থিত অনেকের মন ছুঁয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ার নুরুল আজাদ কলেজে অবসর জনিত শিক্ষক-কর্মচারীকে রাজকীয় বিদায় সংবর্ধনা

শাহরাস্তিতে শিশুর নিজ হাতে আঁকা মায়ের ছবি উপহার নিলেন প্রধানমন্ত্রী

Update Time : ১২:০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬