ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির নবাগত ইউএনও মনিরা খাতুনের যোগদান

মনিরা খাতুন

শাহরাস্তি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মনিরা খাতুন।

সোমবার (১৮ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত ৯ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাঁকে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। একইসঙ্গে ‘সরকারি দাবি আদায় আইন, ১৯১৩’-এর ধারা ৩(৩) অনুযায়ী তাঁকে সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও প্রদান করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, নবনিযুক্ত ইউএনও মনিরা খাতুনের নিজ জেলা কুমিল্লা।

তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত থেকে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

তাঁর স্বামী বর্তমানে হাতিয়া উপজেলার ইউএনও হিসেবে কর্মরত রয়েছেন। তারা এক কন্যা সন্তানের জনক-জননী।

এদিকে, শাহরাস্তিতে যোগদানের সময় নবাগত ইউএনও মনিরা খাতুনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদায়ী ইউএনও নাজিয়া হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

উল্লেখ্য, বিদায়ী ইউএনও নাজিয়া হোসেন ২০২৫ সালের ১০ আগস্ট শাহরাস্তি উপজেলায় দায়িত্ব গ্রহণ করেন। শাহরাস্তিতে যোগদানের আগে তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। শাহরাস্তিতে প্রায় ৯ মাস ৮ দিন দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক কর্মকাণ্ডে সুনাম অর্জন করেন। এছাড়া তিনি পরবর্তী কর্মস্থল কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে ২০ লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ 

শাহরাস্তির নবাগত ইউএনও মনিরা খাতুনের যোগদান

Update Time : ১১:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬