ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৯:০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ২১ Time View

কচুয়ায় অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কচুয়া উপজেলায় সরকারের অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ২০২৬ সালের সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রবিবার ২৪ মে সকালে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে কচুয়া সরকারি খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহম্মদ ওয়াসিম, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ অন্যনার উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম বলেন, চলতি বোরো মৌসুমে রাজারহাট সরকারি খাদ্য গুদামে মোট ১২৩১ মেট্রিক টন ধান, সিদ্ধ চাল এবং আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো বলেন, সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে ক্রয় করা হবে।

ধান সংগ্রহের ক্ষেত্রে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সর্বনিম্ন ১ মেট্রিক টন এবং সর্বোচ্চ ২ মেট্রিক টন পর্যন্ত ধান ক্রয় করা হবে বলেও জানান তিনি।

উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. নাছির উদ্দিন জানান, প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে ‘কৃষক অ্যাপ’ ব্যবহারের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকাভুক্ত কৃষকদের অগ্রাধিকার দেয়া হবে।

সরকারি এ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশা-পাশি খাদ্য মজুদ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিয়ে কোন শিক্ষার্থী প্রবেশ করতে পারবেনা

কচুয়ায় অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

Update Time : ০৯:০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬