ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শাহরাস্তিতে আইনশৃঙ্খলা সভায় এমপির কঠোর হুশিয়ারি

শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিয়ে কোন শিক্ষার্থী প্রবেশ করতে পারবেনা

ছবি-ত্রিনদী

শাহরাস্তি উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা প্রশাসনের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা  মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লায়ন ইঞ্জি. মমিনুল হক এমপি।

​আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মমিনুল হক বলেন, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে সবাইকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ করে, বিভিন্ন অপরাধের সঙ্গে সিএনজি চালকদের জড়িত থাকার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সরকারি চাকরি, ব্যাংক ঋণ, সামাজিক নেতৃত্ব কিংবা রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ দেওয়া উচিত নয়। এছাড়া বর্তমানে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল নেওয়া যাবে না। এই অপরাধগুলো দমনে তিনি জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। ​সভায় উপস্থিত ছিলেন:​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা,​শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ​উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া,​সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন,​বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান পাটোয়ারী,​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, ​উপজেলা প্রকৌশলী মাইনুল হোসেন, ​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান,উপজেলা খাদ্য কর্মকর্তা, কাজী মেজবাহউদ্দিন, ওসি এল এসডি শহীদ সরোয়ারদি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাকসুদ আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপন,পাটোয়ারী,​যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন, ​পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম, ​যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, ​যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, ​পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন ও সদস্য সচিব আলী আজগর মোল্লা ​উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জি. এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী

,​স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন ও সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন।সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

শাহরাস্তিতে আইনশৃঙ্খলা সভায় এমপির কঠোর হুশিয়ারি

শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিয়ে কোন শিক্ষার্থী প্রবেশ করতে পারবেনা

Update Time : ০৯:৫৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬