পবিত্র ইদুল আযহা উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে “এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশন”। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এইম ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ঈদের দ্বিতীয় দিনে
শুক্রবার সকালে এইম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সামনে অসহায় গরিবদের মাঝে মাংস বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,এইম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আস্থা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব উপজেলার ঘিলাতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বাশার, এইম ফাউন্ডেশনের কর্মকর্তা মনিরুজ্জামান কামাল, বিশিষ্ট সমাজসেবক মোঃ ফারুক হোসেন, মোশারফ হোসেনসহ ফাউন্ডেশন এর বিভিন্ন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাংস নিতে আসা কয়েকজন জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে অনেক নিম্নআয়ের পরিবারের জন্য মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। এমন সময়ে এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) এই উদ্যোগ তাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে।
এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা আস্থা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। তিনি জানান, এবার ১টি গরু কোরবানি দিয়ে প্রায় ১২০ টি অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। তবে ফাউন্ডেশনের কার্যক্রম শুধু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বছরজুড়েই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন,প্রতিবছরের ন্যায় এবছরও অসহায়, দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে এইম ফাউন্ডেশন’। আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে, ইনশাআল্লাহ। এই মহৎ কাজগুলো এগিয়ে নিতে সমাজের দানশীল ব্যক্তিদের আমাদের পাশে থাকা প্রয়োজন। আমরা আশা করব, যারা বিভিন্ন সময় অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চান, তারা এইম ফাউন্ডেশনের মাধ্যমে এই পুণ্যময় কাজের অংশীদার হতে পারেন।”
Reporter Name 

























