ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘ মানবিক কাজ করে প্রশংসায় ভাসছেন 

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৫২ Time View

কচুয়ায় উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘ উদ্যোগে অসহায় বিধবা মহিলাকে গৃহ হস্তান্তর করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের উদ্যোগে একটি অসহায় বিধবা মহিলাকে গৃহ নির্মাণ করে  মানবিক কাজে প্রশংসায় ভাসছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরটি অসহায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘর হস্তান্তর করার সময় এলাকার গুণীজন,বিশিষ্ট ব্যক্তিরা ও সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, মনপুরা গ্রামের অধিবাসী মরহুম মিজানুর রহমানের স্ত্রী দীর্ঘদিন ধরে ওই অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি ঘরে বসবাস করে আসছিলেন। বৃষ্টি, ঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় তার দুর্ভোগ আরও বেড়ে যেত। জীবনযাপনের ন্যূনতম সুযোগ-সুবিধাও ছিল না তার। এমন করুণ পরিস্থিতির কথা জানতে পেরে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন কচুয়ার সামাজিক সংগঠন উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘ। পরবর্তীতে সংগঠনের সেচ্ছাসেবী ও অন্য সকল মানুষের আর্থিক সহোযোগিতায় ঘরটি নির্মাণে সহায়তা করা হয়। ‎ঘর পেয়ে আসহায় মহিলা আনন্দে আত্নহারা।
উল্লেখ্য, উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে বেশ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অত্যন্ত সুশৃঙ্খল ও সুচারুভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর পবিত্র ঈদল ফিতর ও আযহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ, ঈদ উপহার হিসেবে ঈদ বস্ত্র বিতরণ, ঈদুল আযহা উপলক্ষে কোরবানির গরুর মাংস বিতরণ, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবী শিক্ষার্থী ও গুণীজনদের মাঝে মাঝে সংবর্ধনা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি, ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ,অসহায় পরিবারের কর্মসংস্থান এর ব্যবস্থায় পণ্য সামগ্রী সহ দোকান হস্তান্তর, অসহায় পরিবারের গৃহ নির্মাণে ঢেউটিন প্রদান সহ প্রয়োজনী নির্মাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান, সুপেয় পানি নিশ্চিতে অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল স্থাপন, প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ, বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ডে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল

কচুয়ায় উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘ মানবিক কাজ করে প্রশংসায় ভাসছেন 

Update Time : ০৯:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬