ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়া ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:২৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • 125

কচুয়ায় বাজারে ভেটেরিনারি ঔষধ দোকানে বিভিন্ন অনিয়ন নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) মো.আবু নাছির।

চাঁদপুরের কচুয়া পৌরসভা এলাকার কচুয়া বাজারে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে কচুয়া বাজারে ভেটেরিনারি লাইসেন্স ছাড়া পশু খাদ্য ও ঔষধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে তা সংরক্ষণের অপরাধে তাছনিম ট্রেডার্সের মালিক ও অজিত ভেটেরিনারি মালিককে পাঁচ হাজার করে দশ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও কাইয়ুম গোশত দোকান,কাউছার পোল্ট্রি ও নাছিম পোল্ট্রি দোকানের মালিক কে দুই হাজার করে ছয় হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন অনুযায়ী এসব অভিযান পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) মো. আবু নাছির।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো.সাকাওয়াত হোসেন, বাজার কমিটির সভাপতি হাজী মো.তরিকুল ইসলামসহ কচুয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কচুয়া ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা

আপডেট : ১২:২৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬