ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ার আশ্রাফপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হলেন এম. আবু ফয়েজ

এম. আবু ফয়েজ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশ্রাফপুর আহছানিয়া উচ্চ  বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক ও যুবদলের কেন্দ্রীয় নেতা এম আবু ফয়েজ।
মঙ্গলবার (৯ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্থরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০২৪ এর ৬৪(৪) সংশোধিত প্রবিধানমালা ২০২৫  শিক্ষা অনুসরণ করে পরবর্তী ৬ মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন পত্র জারি করা হয়।
এছাড়াও এডহক কমিটির সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতিনিধি  মোঃ আলাউদ্দিন সোহাগ, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেন , অভিভাবক প্রতিনিধি হিসাবে মোঃ আবুল কালাম মনোনীত।
 বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত করায় বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন ও কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবীসহ কুমিল্লা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। অন্যদিকে উপজেলা বিএনপি, সহযোগী সংগঠনের নেতাকর্মী,বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিরা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এম আবু ফয়েজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
 এডহক কমিটির সভাপতি এম আবু ফয়েজ বলেন,আশ্রাফপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, বাংলাদেশ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন ও কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য নাজমুন নাহার বেবী আপা কুমিল্লা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টদের  প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।
ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কচুয়ার আশ্রাফপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হলেন এম. আবু ফয়েজ

আপডেট : ০৮:২৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬