চাঁদপুরের কচুয়া পৌর উত্তর বাজারের কাঠ বাজারে খালে অবস্থিত ব্রিজটি দীর্ঘ কয়েকবছর ধরে ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। এতে যেকোনো সময় প্রানহানী সহ বড়ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।
সরজমিনে জানা গেছে প্রায় ৪০ বছর আগে নির্মিত এই ব্রিজের নিচের অংশ ফাটলের সৃষ্টি হয়েছে। ব্রিজের উপরের দুপাশের কোন প্রকার সুরক্ষা বেষ্টনী রেলিং নেই রয়েছে শুধু রড। এই ব্রিজের উপর দিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী এবং বাজারের ব্যবসায়ীরা সহ বিভিন্ন দূরদূরান্তের লোকজন যাতায়াত করে। এই ব্রিজের পাশেই রয়েছে সাব রেজিষ্টার অফিস, ভূমি অফিস ও পৌর বাজার। এছাড়াও আশপাশে রয়েছে ঘনবসতিপূর্ণ বাড়িঘর। সন্ধ্যার পর এই ব্রিজের উপর দিয়ে সাধারন লোকজন আসা-যাওয়া করতে ভয় পায়।

বর্ষার মৌসুমে এই ব্রিজের পিলারের মাটি সরে গিয়ে পুরো ব্রিজ টি একেবারে নর-বড় হয়ে গেছে। এই ব্রিজের নিচের অংশে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। এছাড়া পিলারের প্লাস্টার খসে পড়ে শুধুমাত্র রড দেখা যায়।
স্থানীয় এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দীর্ঘ ৪০ বছরের পুরনো হলেও এখানে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। তাই অতি দ্রুত ঝুঁকিপূর্ণ এ ব্রিজের সংষ্কার কিংবা নতুন করে নির্মানের দাবি জানান তারা। এব্যাপারে কচুয়া পৌর প্রশাসক মো: মাহমুদুল হাসান রাসেল বলেন, খোঁজ-খবর নিয়ে ব্রিজটি নির্মানের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।





























