শাহরাস্তি মডেল থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ১১ (এগার) পিচ ইয়াবা ট্যাবলেটসহ রাসেল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, শাহরাস্তি মডেল থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) রফিকুল ও এএসআই(নিঃ) রাজীব হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ১৩/০৬/২০২৬ খ্রিঃ তারিখ শাহরাস্তি থানাধীন চিতোষী পশ্চিম ইউনিয়নস্থ আয়নাতলী সাকিনের বসুপাড়া রাস্তার তফাদার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ ফয়সাল হোসেন প্রঃ রাসেল (২২), পিতা- আব্দুল মান্নান, মাতা- পারভীন বেগম, সাং- আয়নাতলী (দক্ষিণ পাড়া গ্রীশ মন্দার বাড়ী), ০৯নং ওয়ার্ড, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে তাহার নিজ হেফাজত হইতে ১১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৫, তারিখ- ১৩ জুন, ২০২৬; জি আর নং-১৬০, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।




























