ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে বিনামূল্যে চার শতাধিক চক্ষু রোগীর মাঝে চিকিৎসা সেবা প্রদান

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহারাস্তিতে ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে চার শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়।

ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের সূত্রে জানা যায়, শনিবার (২৭জুন২০২৬) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে একটি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশন আয়োজিত এ চক্ষু সেবা ক্যাম্পে ঢাকা লায়ন্স চক্ষু হসপিটালের ৪ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। আগত রোগীদের মধ্যে যাচাই বাছাই শেষে ২০ জন ছানী পড়া রোগী শনাক্ত করা হয় তাদেরকে পরবর্তীতে ঢাকা লায়ন্স চক্ষু হসপিটালে ছানী অপারেশনের জন্য নেওয়া হবে। চিকিৎসাকালীন রোগীদের যাতায়াত থাকা-খাওয়া ও চিকিৎসাসহ সকল ধরনের ব্যবস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য যে, শাহরাস্তি উপজেলায় গতমাসেও ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে বলশিদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে চক্ষু চিকিৎসা সেবাক্যাম্প করা হয় সেখান থেকে আগামী ২৯ জুন ২৬ জন ছানী পড়া রোগীকে ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ঢাকা লায়ন্স চক্ষু হসপিটালে ছানী অপারেশন করা হবে।
আগামী দিনগুলোতে শাহরাস্তিতে আর ১০ টির মত চিকিৎসা ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বলে জানান ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্তরা।

এসময় চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী। ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মো.জামাল হোসেন ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম মজুমদারসহ উয়ারুক এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

শাহরাস্তিতে বিনামূল্যে চার শতাধিক চক্ষু রোগীর মাঝে চিকিৎসা সেবা প্রদান

আপডেট : ১০:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬