ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, খোঁজ-খবর রাখা পরিবারের দায়িত্ব-শাহরাস্তিতে মাদকবিরোধী সভায় ওসি মীর মাহবুবুর রহমান

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে শাহরাস্তির কৃষ্ণপুর পৌরসভা ১১ নং ওয়ার্ডে এক মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় স্থানীয় বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

​সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে এবং আবদুর রহমান আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

​অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি মীর মাহবুবুর রহমান তার বক্তব্যে অভিভাবকদের প্রতি বিশেষ তাগিদ দিয়ে বলেন, “অভিভাবকদের সন্তানের বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। মাদকমুক্ত পরিবার ও সমাজ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “সন্ধ্যার পরে আপনার সন্তান কোথায় যায়, কী করে এবং সারাদিন কার সাথে ঘোরে—সেই বিষয়ে অভিভাবকদের সার্বক্ষণিক খোঁজ ও সচেতনতা বজায় রাখতে হবে।” মাদকমুক্ত সমাজ ও পরিবার গড়ে তোলার পাশাপাশি অনলাইন জুয়াসহ সকল সামাজিক অপরাধ বন্ধের স্বার্থে প্রশাসনের পাশাপাশি সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

​সভায় শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল তার বক্তব্যে বলেন, “শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক নির্মূল করতে হলে সামাজিক সচেতনতা এবং অভিভাবকদের সতর্ক অবস্থান সবার আগে প্রয়োজন। আপনার সন্তান কার সাথে মিশছে এবং কোথায় যাচ্ছে, সে বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখতে হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার (ওসি তদন্ত) রফিকুল ইসলাম, শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নাজির হোসেন পাটোয়ারী, সাংবাদিক মোঃ হানিফ মিয়াজি, সাংবাদিক মোঃ মাহবুব আলম, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান জামাল, জহিরুল হক পাটোয়ারী, বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ এম বদিউজ্জামান ভূঁইয়া, নাছির উদ্দিন পাটোয়ারী, ডাঃ দিদার হোসেন এবং ব্যবসায়ী মোঃ মাকসুদ।

​আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকারিয়া ফাহিম, শাহরিয়ার নাফিস, ইমরান হোসেন, আব্দুল্লাহ ও শিমুল।

​হাফেজ শাকিল হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সচেতনতামূলক সভায় কৃষ্ণপুর গ্রামের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের যুবসমাজ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, খোঁজ-খবর রাখা পরিবারের দায়িত্ব-শাহরাস্তিতে মাদকবিরোধী সভায় ওসি মীর মাহবুবুর রহমান

আপডেট : ১১:০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬