ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় ভাতিজিকে ধর্ষণ, চাচা পলাতক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 174

চাঁদপুরের কচুয়ায় ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব আলীয়ারা গ্রামের পাটোয়ারি বাড়িতে।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত ৩ জুলাই শুক্রবার রাতে অভিযুক্ত সুমন পাটোয়ারি এ ঘটনা ঘটায়। ঘটনার সময় বাড়ির লোকজন টের পেলে অভিযুক্ত সুমন পাটোয়ারি টয়লেটে লুকিয়ে থাকেন। পরে বাড়ির লোকজন তাকে টয়লেট থেকে বের করে।

এসময় সুমন পাটোয়ারি ভুক্তভোগীকে বিয়ের প্রতিশ্রুতি দিলে স্থানীয়রা তার চাচা রফিকুল ইসলাম পাটোয়ারির জিম্মায় তাকে ছেড়ে দেন। এরপর থেকে অভিযুক্ত সুমন পাটোয়ারি ও তার চাচা রফিকুল ইসলাম পাটোয়ারি গা-ঢাকা দিয়ে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন বলে অভিযোগ।

কয়েকদিন অপেক্ষার পর রবিবার ১২ জুলাই বিকেলে ভুক্তভোগীর পরিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত সুমন পাটোয়ারি তাকে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম ত্রিনদী’কে বলেন, “সুমন পাটোয়ারির বিরুদ্ধে ধর্ষণের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

কচুয়ায় ভাতিজিকে ধর্ষণ, চাচা পলাতক

আপডেট : ১১:৪৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬